Ad Code

পেইন্ট ওয়ার্ক করার পদ্ধতি

বিল্ডিং এর ফিনিশিং কাজের অংশ হিসাবে পেইন্টিং করা হয়। পেইন্টিং সর্তকতার সাথে না করলে কতগুলো সমস্যা দেখা দিতে পারে, যেমন: পেইন্ট ডাম্প হওয়া, ঝরে পড়া, রং করার পর উঁচু নিচু দেখা যাওয়া ইত্যাদি। নিচের নিয়মগুলো ফলো করে পেইন্ট করতে হবে।


জায়গা প্রস্তুতি :

40 No. পাথর দিয়ে ঘষে প্লাস্টার সারফেস ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে।


পেইন্ট করার নিয়ম:

প্লাস্টিক পেইন্ট:


• শুকনা ও পরিষ্কার জায়গার উপর রং করতে হবে।

• ভিজা জায়গায় পেইন্ট করা যাবে না।

• মিনিমাম ৪৫ দিন বয়সের ওয়ালের উপর পেইন্ট করতে হবে।

• রং অব্যশই রুলার বা ব্রাশ দিয়ে করতে হবে।

• প্রথমে ওয়াল বা সিলিং এ সিলার লাগাতে হবে।

• তার উপর টাচ পুটি করতে হবে।

• পেপার দিয়ে ঘষে প্রথমে পাতলা করে প্রথমে এক কোট রং করতে হবে।

• একদিন পর তার উপর পুনরায় টাচ পুটি করে পুনরায় রং করতে হবে। এভাবে তিন কোট রং করতে হবে।

• ফাইনাল কোট দেয়ার পূর্বে অবশ্যই লাইট দিয়ে সারফেস চেক করতে হবে।

• সারফেস অসমান হলে পুটি করে সমান করতে হবে।

• ফাইনাল কোট দেয়ার পর সারফেসের উপর দাগ বা গর্ত দেখা যাবে না।

Outside paint :


• রং করার সিস্টেম প্রায় এক

• সিলারের পরিবর্তে snowcem/ Durocem ব্যবহার করা হয়ে থাকে।

• রং ৩ কোট এর পরিবর্তে ২ কোট হয়ে থাকে।

• পুটিং করার প্রয়োজন পড়ে না।

Enamel paint:


• Iron surface/ wooden surface এ ব্যবহার করা হয়ে থাকে।

• প্রথমে primer লাগাতে হবে। primer হিসাবে Red- oxide মারতে হবে।

Post a Comment

0 Comments

Close Menu