১.প্রতিটি টাইলস এর একটি নিদিষ্ট কালার কোড থাকে।তাই এটি স্থাপনের পূবে নিশ্চিত হওয়া দরকার যে মেঝেতে অথবা দেওয়ালে ব্যবহৃত সকল টাইলস একই কালার কোডের।যেমন মেঝের আয়তন ৩০০স্কায়ার ফুট ৩০০ স্কায়ার ফুট মেঝেতে একই কালার কোড এর টাইলস ব্যবহার করা উত্তম।
২.টাইলস স্থাপনের সময় দুটি টাইলসের মাঝখানে অন্তর্জাতিক নিয়মানুযায়ী ৩ মি.মি থেকে ৫ মি.মি ব্যবধান রাখা দরকার।
৩.আপনার প্রতিষ্ঠানে যে পরিমাণ টাইলস লাগবে। একই সঙ্গে একবারে অর্ডার দিন,তাহলে color Shade Variation হবে না।
৪.বাড়ী নির্মাণের ক্ষেত্রে ঘরের অভ্যন্তরীর কাঠ,বিদ্যুৎ এবং আসবাবপত্রের কাজ টাইলস স্থাপনের পরে হয়ে থাকে।এ সমস্ত কাজের সময় টাইলস এর উপর সতর্কতামূলক আবরণ ব্যবহার করা উচিত।কারণ অনাবৃত আবস্থায় টাইলস ক্ষতিগ্রস্থ হতে পারে।
৫.টাইলস এর সৌন্দর্য ও স্থায়ীত্ব নির্ভর করে যথাযথ যত্নের উপর।
0 Comments