Ad Code

সিভিলিয়ানদের কিছু প্রয়োজনীয় প্রশ্ন ও উত্তর

১। ইট কাকে বলে ?

২। আদর্শ ইটের সাইজ কত ?

৩। Civil - এর অর্থ কী ?

৪। Civil - এর পূর্ণরূপ লিখ ?

৫। যুগল কাকে বলে ?

৬। শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কাকে বলে ?

৭। এস্টিমেট কাকে বলে ?

৮। সিমেন্টের মূল উপাদান গুলো কী কী ?

৯। বালি কত প্রকার ও কী কী ?

১০। সাইট ইঞ্জিনিয়ার কাকে বলে ?


উত্তরঃ 

১। ইট হচ্ছে একটি আয়তকার কঠিন ঘনবস্তু। যা কাঁচা অবস্থায় নমনীয় থাকে এবং পোড়ানোর পড়ে শক্ত আকার ধারন করে।


২। ৯.৫"×৪.৫" ×২.৭৫" ইঞ্চি।


৩। Civil:পুরকৌশল


৪। Civil full meaning


C: construction I: investigation V: various I: information L: leveling


৫। যুগল:যখন দুটি সমান ও সমান্তরাল বল একটি অপরটির বিপরীত দিকে ক্রিয়া করে কিন্তু তাদের ক্রিয়া রেখা একই সমান্তরাল রেখা বরাবর কাজ করে না,তাকে যুগল বলে।


৬। শিয়ার ফোর্স ডায়াগ্রাম: বীমের বিভিন্ন বিন্দুতে হিসাবকৃত শিয়ার ফোর্সের মান ও প্রকৃতি দেখিয়ে যে ডায়াগ্রাম অংকন করা হয় তাকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলে। 

বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম:বীমের বিভিন্ন বিন্দুতে সৃষ্ট বেন্ডিং মোমেন্টের মান ও প্রকৃতি দেখিয়ে যে ডায়াগ্রাম অংকন করা হয় তাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলে। 


৭। প্রকৌশল কাজের সম্ভাব্য পরিব্যয় নির্ণয়ের পদ্ধতিকে এস্টিমেট বলে।


৮। সিমেন্টের মূল উপাদানগুলি হল - চূনাপাথর, সিলিকা (বালি), আয়রন অক্সাইড ইত্যাদি। এই উপাদানগুলি কে ২ ভাগে ভাগ করা যায়

ক. চুন জাতীয় পদার্থ।(চক্, চূনাপাথর ইত্যাদি)

খ. মাটি জাতীয় পদার্থ।(সিলিকা, আয়রন অক্সাইড, এ্যালুমিনা ইত্যাদি)

সোর্সঃ উইকিপিডিয়া


৯। বালি তিন প্রকার:

                    i) গ‌র্তের বালি

                   ii) নদীর বালি

                  iii) সমু‌দ্রের বালি


১০। সাইট ইঞ্জিনিয়ার : নির্মাণ স্থ‌লে প্রকৌশল কাজের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সাইট ইঞ্জিনিয়ার বলে।


#সংগ্রহীত

Post a Comment

0 Comments

Close Menu