Ad Code

কংক্রিট ক্যালকুলেশনে 1.54 কি?

ক্যালকুলেশনে , আমরা শুষ্ক ভলিউম পেতে , ভিজা ভলিউম এর সঙ্গে 1.54 গুন করি সবসময়। 

কিন্তু আপনি কি জানেন এই 1.54 কিভাবে আসল ? বা 1.54 ই কেন গুন করা হয় ?????

যদি আপনি না জানেন, কোন সমস্যা নেই এই পোস্টে ব্যাখ্যা করা হবে কেন এই 1.54 ব্যাবহার করা হয় ,যখন কংক্রিট থেকে সিমেন্ট, বালির পরিমাণ নির্নয় করা হয়।


একটি ঘনক নেই

ধরি,

ঘনক্ষেত্রের দৈর্ঘ্য = 1 মি

ঘনক্ষেত্রের প্রস্থ = 1 মি

ঘনক্ষেত্রের উচ্চতা = 1 মি

ঘনক্ষেত্রের ভলিউম= দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা = 1 x 1 x 1 = 1 m³

যখন এই ঘনক্ষেত্রেরকে খোয়া, বালি ও সিমেন্ট কে মিক্স করে কংক্রিট দিয়ে পূর্ন করা হয় এবং সেই অবস্থায় রেখে দেয়া হয় ,দেখা যায় যে কংক্রিট ধীরে ধীরে শ্রিঙ্ক করে (সংকুচিত হয়) ।

এবং কংক্রিট কিউব এর উপরিভাগ এ ফাকা জায়গা সৃষ্টি হয় যার ভলিউম কংক্রিটের ভলিউম এর 54% । 

তখন আবার এই ফাকা জায়গা পুর্ন করতে হয় এর জন্যে আরো 54% কংক্রিট প্রয়জন হয়।

যেহেতু অতিরিক্ত 54% কংক্রিট দরকার হয়, তাই আগেই কংক্রিট ভলিউম এ 54% অতিরিক্ত ধরে নেয়া হয় ,যেন শ্রিংক করলেও সেই জায়গা পূরন করার জন্যে কংক্রিট যথেষ্ঠ কংক্রিট মজুত থাকে ।


∴ শুষ্ক ভলিউম = ভেজা ভলিউম + অতিরিক্ত ভলিউম 54% (Shrinkage এর কারনে )

= 1 + (54/100) x 1 

= 1 + 0.54 

= 1.54

Post a Comment

0 Comments

Close Menu