উওরঃ যে সকল পেভমেন্ট বেন্ডিং পিড়ন সহ্য করতে পারে এবং কাঠামোগত ভাবে অনমনীয় সে পেভমেন্টকে রিজিড পেভমেন্ট বলে।
২.রিজিড পেভমেন্ট নিমার্ণের ধাপগুলো কি কি?
উওরঃ সাব-গ্রেড প্রস্তুতকরণ, সাব-বেইজ প্রস্তুতকরণ, ফর্মা স্হাপন,কংক্রিট স্হাপন ও দৃঢ়করণ,ফিনিশিং,কিউরিং,ফর্মা অপসারণ, জয়েন্ট পূরণ করা
৩.WMM পূর্ণরুপ কি?
উওরঃ Wet Mix Macadam
৪. টাইবার ও ডাওয়েল বার রিজিড পেভমেন্টের কোন কোন জোড়ে ব্যবহার করা হয়?
উওরঃ টাইবার - লম্বালম্বি জোড়ে
ডাওয়েল বার - আড়াআড়ি জোড়ে
৫. রিজিড পেভমেন্ট নিমার্ণে কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়?
উওরঃ সিমেন্ট (pcc),বালি(সিলেট,লোকাল),এগ্রিগেট(বিভিন্ন সাইজের), রড ( প্লেইন,ডির্ফম),পাথর
৬. রিজিড পেভমেন্টের কোথায় লম্বালম্বি জোড় দেওয়া হয়?
উওরঃ পেভমেন্টের কেন্দ্রীয় রেখা বরাবর বা ক্রাউন বরাবর
৭.আড়াআড়ি জোড় কত প্রকার ও কি কি?
উওরঃ ৪ প্রকার ( সংকোচন, প্রসারণ, নিমার্ণ, ওয়ার্পিং জোড়া)
৮. রিজিড পেভমেন্টের একটি প্রধান সমস্যা কি?
উওরঃ ২৪-২৮ দিন কিউরিং করতে হয়,যার ফলে ২৮ দিন পর্যন্ত গাড়ি চলাচল করতে পারে না।
৯.রিজিড পেভমেন্টে কখন নিমার্ণ জোড় দেওয়া হয়?
উওরঃ জোড়া স্হনের পূর্বে কাজ শেষ হলে অর্থাৎ রিজিড পেভমেন্ট ডিজাইন অনুযায়ী ১ দিনের কাজ জোড়া স্হনে শেষ করার কথা কিন্তু দুর্ঘটনা বশত জোড়া স্হনে নয় এমন স্হনে কাজ শেষ হলে পরের দিন পেভমেন্টের শক্তি স্বাভাবিক রাখার জন্য নিমার্ণ জোড় দেওয়া হয়।
১০.সড়কের সাইনবোর্ডে " ৩০ "লেখা দ্বারা কি বুঝানো হয়?
উওরঃ ঐ সড়কে গাড়ির স্পিডেরর সীমা ৩০ কি. মি.
১১. পুকুর বা নদীর পাড়ে বা পাহাড়ি এলাকায় রাস্তার ভাঙ্গন প্রতিরোধের জন্য কি কি নিমার্ণ কাজ করা হয়?
উওরঃ পুকুর - প্যালসাইডিং ওয়াল, গাইড ওয়াল
নদীর পাড়ে - প্লেসিং ব্লক,জিওটেক্রটাইল
পাহাড়ি এলাকায় - রিটেইনিং ওয়াল,বেস্ট ওয়াল
১২. রিজিড পেভমেন্টের উপরের সারফেস কেমন হয়?
উওরঃ কংক্রিটের দ্বারা তৈরী হয়
১৩. C.C & R.C.C পেভমেন্টের রাস্তাকে কেন রিজিড পেভমেন্ট বলা হয়?
উওরঃ কারণ পযার্প্ত পরিমাণে বেন্ডিং পিড়ন সহ্য করতে পারে এবং C.C & R.C.C ব্যবহিত ম্যাটেরিয়ালস গুলো অনমনীয়।
১৪. রিজিড পেভমেন্টে তৈরীতে কোন ধরণের সিমেন্ট ব্যবহার করা হয়?
উওরঃ PCC( Portland composite cement)
১৫. সড়কের সাইনবোর্ডে একটি আয়তক্ষেএের মাঝে "X" দ্বারা কি বুঝানো হয়?
উওরঃ আড়াআড়ি সড়ককে নির্দেশ করে
১৬. রিজিড পেভমেন্ট(C.C & R.C.C) কত দিন পর্যন্ত কিউরিং করতে হয়?
উওরঃ ২৪ থেকে ২৮ দিন
১৭. রিজিড পেভমেন্টের অ্যালাইনমেন্টের উপর ভিওি করে কত ধরণের জোড়া দেওয়া হয়?
উওরঃ দুই ধরণের( লম্বালম্বি, আড়াআড়ি)
১৮. Design period কাকে বলে?
উওরঃ যে সময় কালের উপর ভিওি করে কোন প্রকল্পের পরিকল্পনা করা হয় তাকে পরিকল্পনা কাল বলে।
১৯. রিজিড কেন লম্বালম্বি ও আড়াআড়ি জোড় দেওয়া হয় কেন?
উওরঃ তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি ও চাকার ঘর্ষণের কারণে পেভমেন্টে ফাটলতা দেখা দিতে পারে। তা
প্রতিরোধের জন্য ও মুক্তভাবে সংকোচন ও প্রসারণের জন্য জোড়া দেওয়া হয়।
0 Comments