Ad Code

পাইল ইন্টিগ্রিটি টেস্ট(PIT) কি?


#প্রশ্নঃ পাইল ইন্টিগ্রিটি টেস্ট(PIT) কি, কেন PIT টেস্ট করা হয়‌ এবং ইহার কার্যপদ্ধতি বর্ণনা কর?

উত্তরঃPIT: প্রোগ্রামিং এর মাধ্যমে পাইল কনসট্রাকশন এর পর পাইল এর
1.Pile Length
2.Casting Quality
3.Indentify have any void in pile
4.Pile shape etc.
নির্নয়ের পদ্ধতির নামই হল পাইল ইন্টিগ্রিটি টেস্ট।

#কেন_PIT টেস্ট করা হয়ঃ নির্মাণ কাজে বিভিন্ন ত্রুটির কারনে পাইল উপযুক্ত গভীরতায় না ও পৌছাতে পারে, তাই পাইলগু‌লো উপযুক্ত গভীরতায় পৌ‌ছে গি‌য়ে‌ছে কিনা, তার জন্যই প্র‌কৌশল গত একটা নিরীক্ষা এইটা। ‌ঠিকাদার এবং প্র‌কৌশলীগণ সাই‌টে ঠিকমত পাইল কা‌স্টিং ক‌রে‌ছে কিনা, কিংবা কা‌জের প‌রিমাণ কম হ‌য়ে‌ছে কিনা বা সংজ্ঞায় বর্ণিত কাজগুলো সঠিকভাবে হয়েছে কিনা তার উপর নিরীক্ষা প্র‌তি‌বেদন তৈ‌রি কর‌তেই PIT টেস্ট করা হয়।

#কার্যপদ্ধতি বা কা‌জের ধারাঃ
১. সাই‌টে কাস্ট-ইন-‌সিটু পাই‌লের কাজ শেষ করার সর্বনিন্ম ৭ দিন পর, পুরাতন পার্শ্ব থে‌কে পাইল ক্যাপ করার জন্য মা‌টি খনন কাজ শুরু করা হয় এবং কাট অব লে‌ভেল (CoL) পর্যন্ত পাই‌লের মাথা ভে‌ঙে রড বের করতে হবে।

২. পুর্ব নির্ধারিত সংখ্যা অনুসারে পাই‌লে এই টেস্ট করা হ‌বে, তার একটা নির্ধা‌রিত বিষয় থা‌কে এবং কত কত নম্বর পাইল প‌য়ে‌ন্টে টেস্ট করা হ‌বে স‌েইটাও নির্ধারন করা হয়। তারপর পর্যায়ক্র‌মে কাজ শুরু করা হয়।

৩. একটা সেন্সর পাই‌লের ঢালাই‌য়ের উপর লাগানো হয়, যাহা তা‌রের সা‌থে এক‌টি ক‌ম্পিউটা‌রের সা‌থে সংযুক্ত থাকে । এরপর এক‌টি ম্যাটালের সাহায্য পাই‌লের উপ‌রের কং‌ক্রি‌টে আঘাৎ করা হয় ক‌য়েকটা। কম্পিউটারে প্রোগ্রামিং সেট করা থাকে, আঘা‌তের কার‌নে,  ক‌ম্পিউটা‌রের প্রোগ্রা‌মের গ্রা‌ফে কিছু রেখা ভে‌সে উঠবে,  যিনি এক্সপার্ট তিনি গ্রাফ দে‌খে ব‌লে দি‌তে পারবেন যে, উক্ত পাইল‌টি কত ফুট গভীর পর্যন্ত বিস্তৃত।

৪. উক্ত পাইল‌টির গ্রিড নাম্বার সহ পাইল নাম্বার প্রোগ্রা‌মে ইনপুট ক‌রে নি‌তে হব্র । আর এ তথ্য এ‌ডিট করার কোন সু‌যোগ থাকবেনা। পর্যায়ক্র‌মে সিলেক্টেড  সব গু‌লো পাইলের টেস্ট করতে হবে।

বিঃদ্রঃ গ্রাফগুলি এডিট করা যায়, সেক্ষেত্রে বিষয়টি মাঠে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে।

Post a Comment

0 Comments

Close Menu